রূপ কারাগার



— শুভ বড়ুয়া

রূপ কারাগার থেকে আসা এক আসামি আমি,
মুক্তি চাইতে বন্দী হওয়া — এক বাদি কাহিনী।
ফুটিলেও ফুটলে লঙ্কা বাহিনী,
কলি হয়ে রইয়ে যায় আমার কাছে ভালোবাসার সম্মানী।

চাঁদের গাড়ি চলে না এ দুনিয়ায়,
ঘোড়ার গাড়ির চাকা হয় ছাইফাই!
গরুর গাড়ির নাগাল দিয়ে ভালোবাসা চালাই,
টানলে বলে — থৈ থৈ! ঐরাবতে ঘণ্টা কই?

সোনার হরিণ থাকিতে মহিষ পলায় কে?
লালন-পালন করে কুকুর — বা কে পোষে?
সবাই বলে — দিব্যি ভালোবাসে,
মাঝপথে পান্তা ভাতের সাথে লবণ চাটে,
পিছন দিয়ে আঘাত করে — সবাই ভালো সাজে।

Post a Comment

0 Comments