কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র, পরিবারের উদ্বেগ
কক্সবাজারের উদ্দেশ্যে মাদ্রাসার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর এক কিশোরের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। গত ২১ নভেম্বর আসরের নামাজের পর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি।
নিখোঁজ কিশোরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মাদ্রাসার কয়েকজন বন্ধুর সঙ্গে কক্সবাজার যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। পরিবারের সদস্যদের জানিয়েছিল, রাতে ট্রেনে কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। তবে তার নিজের কোনো মোবাইল ফোন নেই। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। এমনকি অন্য কারও মোবাইল নম্বর থেকেও পরিবারের কাছে কোনো ফোন আসেনি।
এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি।
নিখোঁজ কিশোরকে কেউ দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৮১৮০০৭০৯৬
পরিবারের পক্ষ থেকে নিখোঁজ কিশোরের সন্ধানে সহায়তার জন্য সবাইকে সংবাদটি শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।

0 Comments