খুরুশকুলে হাম সচেতনতায় স্টুডেন্টস' প্ল্যাটফর্ম



খুরুশকুল ইউনিয়নের গাজীর ডেইল দাখিল মাদ্রাসায় হাম (Measles) রোগের প্রাদুর্ভাব নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে স্টুডেন্টস' প্ল্যাটফর্ম বাংলাদেশ।
 
আজ অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ক্লাসে ক্লাসে গিয়ে হাম রোগের লক্ষণ, প্রতিরোধের উপায় এবং টিকার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এতে প্রায় ২৫০ জন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষক অংশগ্রহণ করেন।
 
পুরো আয়োজন জুড়ে মাদ্রাসার সহ-সুপার জনাব আব্দুছ সালাম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন, যা কার্যক্রমকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
ক্যাম্পেইনের নেতৃত্ব দেন মহি উদ্দিন ও মো. আরিফ উল্লাহ। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে হামসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে তারা আশা করছেন।

Post a Comment

0 Comments