কোস্টাল কমিউনিটি ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ ২০২৬ (বুধবার) বিকাল ৫টায় শুরু হওয়া এই আয়োজনটি ছিল সামাজিক উন্নয়ন ও গবেষণাভিত্তিক কার্যক্রম এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুষ্ঠানে হাফেজ মো. ওমর ফারুকের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক জেসমিন আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রোগ্রামার শাহাব উদ্দিন রানা, মো. আরিফ উল্লাহ এবং ইমরান হোসাইন বাবু।
নবগঠিত এই গবেষণা কেন্দ্রের মূল উদ্দেশ্য হলো কক্সবাজারের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করা এবং সরকারকে সহায়তা করার মাধ্যমে কক্সবাজারের পর্যটন, সামাজিক নিরাপত্তা ও উপকূলীয় অঞ্চলের উন্নয়ন সাধন করা।
সভায় তাহিয়ান কামালকে আহ্বায়ক এবং যিয়াউল কবির মুরাদকে সদস্য সচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তাদেরকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও উপস্থিত ছিলেন— আরমান বিন জয়, ফয়সাল আহমেদ ফাহিম, জোনি আক্তার, মাহি আকাশ, মোঃ ফরুক শিকদার, মোহাম্মদ এম এ কোকা, মনির আজিম, সাদ্দাম হোসাইন আরিফ, তওসিফা মুস্তাকিম শবনম, রিচি মনি, সাজেদা আক্তার সজু, ইমরান হোসাইন বাবু, জিয়াউল কবির, তাহিয়ান কামাল, মো. আরিফ উল্লাহ, তানিয়া মুস্তারি ও শারমিন আক্তার।
আগামী মাসিক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
0 Comments