সংবাদ:
কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা বুধবার (৬ মে ২০২৬) বিকাল ৩টা ৩০ মিনিটে শহরের ৬ নম্বর ঘাটস্থ এয়ারপোর্ট পাবলিক হাই স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল ইসলাম। সভার শুরুতেই সংগঠনের দুইজন সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে তাদের পরিবারকে অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্যবিশিষ্ট একটি উপপরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়।
সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. শামছুল আলম।
সভায় বক্তব্য রাখেন এয়ারপোর্ট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মুস্তাক আহমদ, জাতীয় মৎস্যজীবী সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি আবছার কামাল, লোড-আনলোড মৎস্য শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুল হক, এবং ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ মোহাম্মদ সিদ্দিক মাঝি, আলী আকবর মাঝি, মোহাম্মদ কামালসহ অনেকে।
0 Comments